শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ১২, বার্ন ইনস্টিটিউটে ভর্তি জৈনপুর গ্রামের সড়ক রক্ষায় ভারী যান চলাচল বন্ধের দাবি, ইউএনও’র কাছে স্মারকলিপি সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে সপ্তাহব্যাপী বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষায় সোনারগাঁয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাংলাদেশ কমিউনিটি ট্যুরস-ফ্রান্সের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন বারদীর সাগর শীল,আঙ্গুল ফুলে কোটি টাকার মালিক সোনারগাঁয়ে কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সচেতনতামূলক আলোচনা সভা

ক্ষমতার পট পরিবর্তনের পর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতার বাসায় ধারাবাহিক পুলিশি অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৭০ Time View

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক ও আওয়ামী লীগের ক্ষমতার পট পরিবর্তনের পর সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আনোয়ার বিপুর বাসায় একাধিকবার পুলিশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব অভিযানের সর্বশেষ ঘটনায় ২৬ এ নভেম্বর বুধবার গভীর রাতে তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাসায় হানা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আসিফ আনোয়ার বিপুকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা বাড়তে থাকে। এর ধারাবাহিকতায় কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই রাতের আঁধারে একাধিকবার তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অক্টোবর মাসের অভিযানে গভীর রাতে পুলিশের হঠাৎ উপস্থিতিতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই রাতে পুলিশ সদস্যরা বাসা ঘিরে ফেলে এবং গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশি চালায়। তবে অভিযানের সময় তাকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, পুলিশের এমন ধারাবাহিক অভিযানে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও উঠতে শুরু করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পট পরিবর্তনের পর বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে একতরফা প্রশাসনিক চাপ প্রয়োগের অভিযোগ নতুন নয়, তবে গভীর রাতে বাসায় অভিযান জনমনে উদ্বেগ বাড়াচ্ছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তবে একটি সূত্র জানিয়েছে, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর রাতে অভিযান ও গ্রেফতারের ঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.