বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় বেগম খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৯০ Time View

নিজস্ব প্রতিবেদক,,

জাতির ইতিহাসে আরেকটি শোকাবহ অধ্যায় যুক্ত হলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে। দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেত্রীর মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজা শেষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং সর্বস্তরের জনগণ শেষ শ্রদ্ধা জানান।
বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের নির্বাচিত সরকারপ্রধান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে যেমন, তেমনি একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেতা হিসেবেও তিনি দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
তার ইন্তেকালে বিএনপি পরিবারসহ দেশবাসী একজন অভিজ্ঞ ও সাহসী নেত্রীকে হারালো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত হয়ে বেগম খালেদা জিয়া যেন আবারও ইতিহাসের পাতায় এক অনন্য অধ্যায় রচনা করলেন—যেখানে ভালোবাসা, ত্যাগ ও রাজনীতির দীর্ঘ পথ এক হয়ে মিলিত হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.