বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁয়ে অধ্যাপক রেজাউল করিমের প্রার্থিতা বহাল, সমর্থকদের উচ্ছ্বাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক,,,

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রায়ে তার প্রার্থিতা বহাল থাকে।
এর আগে আয়কর সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় যাচাই-বাছাই পর্বে অধ্যাপক রেজাউল করিমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন। আপিল রায়ে তার পক্ষে সিদ্ধান্ত আসায় নির্বাচনী মাঠে ফেরার সুযোগ পেলেন এই প্রবীণ রাজনীতিক।
অধ্যাপক রেজাউল করিমের প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে সোনারগাঁসহ পুরো নির্বাচনী এলাকায় তার অনুসারী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ‘আলহামদুলিল্লাহ’সহ নানা শুভেচ্ছা ও অভিনন্দন বার্তায় ভরে ওঠে ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্ম।
উল্লেখ্য, উপজেলা বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় ক্লিন ইমেজধারী রাজনীতিক অধ্যাপক মো. রেজাউল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার কারণে তার প্রার্থিতা বহাল থাকাকে নির্বাচনী এলাকায় একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.