বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

বৈদ্যেরবাজারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে ৩২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৭ Time View

নিজস্ব প্রতিবেদক,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৯টি ওয়ার্ডের প্রায় ৩২০০টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের বাসভবনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাল, সেমাই, চিনি, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তার ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন বলে জানান।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এমন মানবিক উদ্যোগের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.