বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে জেলা প্রশাসক: সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে জোর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার ইতিহাস, ঐতিহ্য ও পুরাকীর্তি সংরক্ষণ এবং পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ দুটি ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
রবিবার (০৫ এপ্রিল) দুপুরে তিনি সোনারগাঁয়ে অবস্থিত সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ-এর সমাধিসৌধ এবং সদর উপজেলা, নারায়ণগঞ্জে অবস্থিত ১৪৮২ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক মন্ডলপাড়া জামে মসজিদ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট পুরাকীর্তিগুলোর সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে দর্শনার্থীদের জন্য একটি উপযোগী ও আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হবে।
এসময় তিনি আরও বলেন, প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এসব স্থাপনাকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে সংরক্ষণের জন্য যাচাই-বাছাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের ঐতিহ্য রক্ষায় জেলা প্রশাসন সক্রিয়ভাবে কাজ করবে এবং এসব স্থানকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.