শনিবার, ২৩ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ সোনারগাঁয়ে পাওনা টাকার বিরোধে ঠিকাদারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা-অভিযুক্ত বাবা-দুই ছেলে পলাতক সোনারগাঁ জাদুঘর গেট থেকে পুরান টিপরদী মোড় পর্যন্ত সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে জনসাধারণ প্রধানমন্ত্রী’র আগমন ঘিরে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সমাগম প্রধানমন্ত্রীকে সোনারগাঁয়ে বিএনপির নেতাকর্মীদের উষ্ণ শুভেচ্ছা ও স্বাগত সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি, কাঁচপুরে নেতৃত্বে থাকবেন হাজী আ:বারী শামীম হক সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য আটক ১ সোনারগাঁয়ে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে জমি বিক্রির টাকা আত্মসাত ইকবালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২১ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জমি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ মোহনা (৪৫) সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহনা তার মালিকানাধীন জমি বিক্রির জন্য একই এলাকার ইকবাল নামের এক ব্যক্তির কাছে দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে ইকবাল জমিটি বিক্রি করলেও নির্ধারিত সম্পূর্ণ টাকা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন সময় টালবাহানা করতে থাকেন।
ভুক্তভোগীর অভিযোগ, জমি বিক্রির মোট টাকার একটি অংশ তাকে প্রদান করা হলেও বাকি প্রায় ২০ হাজার টাকা এখনো প্রদান করা হয়নি। টাকা চাইতে গেলে আসামি ইকবাল নানা অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এদিকে, পারিবারিক প্রয়োজনে ওই টাকার প্রয়োজন থাকলেও তা না পাওয়ায় তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন বলে জানান। এমনকি চিকিৎসাসহ জরুরি খরচ মেটাতেও তাকে হিমশিম খেতে হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করে আসামি ইকবালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন,

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.