বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পিরোজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত তরুণ সমাজসেবক আল আমিন-ভোটারদের আস্থার প্রতীক মারীখালী নদী এখন ময়লার ভাগাড়: পরিবেশ বিপর্যয়ের মুখে সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত মাদক সেবী ও চুরির অভিযোগে অভিযুক্ত ইয়াসিন ওরফে ইন্দুরের বাড়িতে হামলা ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য আবুল হোসেন তুষার পবিত্র ঈদুল আযহায় পৌরবাসীকে বিএনপি নেতা কবির হোসেনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে মেহেদী হাসানের শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোনারগাঁবাসীকে যুবদল নেতা ওসমান গনি রিতুর শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পৌরবাসীকে ওমর ফারুক টিটুর শুভেচ্ছা সোনারগাঁ উপজেলাবাসিকে বিশিষ্ট ব্যবসায়ী-নিজাম উদ্দিন রতনের ঈদ শুভেচ্ছা

সোনারগাঁও পৌরসভায় সমমনা নাগরিক প্লাটফর্মের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View
0-3840x1728-0-0-{}-0-12#

হাবিব মাষ্টার,,,
পহেলা বৈশাখকে কেন্দ্র করে সোনারগাঁও পৌরসভায় সমমনা নাগরিক প্লাটফর্মের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সোনারগাঁ জি আর স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।
আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ফারুক ভূইয়া।

0-3840×1728-0-0-{}-0-12#

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডির, সোনারগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু,এসময় আরও উপস্থিত ছিলেন এম এ জামান, মোতাবেক মিয়া স্বপ্ন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, এম কে এম বাহাউদ্দীন, মোহাম্মদ আলী, পৌর যুবদল নেতা সাজিদ শরিফ, বাহাউদ্দীন ও আবুল হাতেমসহ আরও অনেকে।
সভায় বক্তারা পহেলা বৈশাখের চেতনা ধারণ করে সামাজিক সম্প্রীতি, উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া, আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার বিষয়টি সভায় উল্লেখ করা হয়। এবং সোনারগাঁও পৌরসভায় সমমনা নাগরিক প্লাটফর্মের আহবায়ক কমিটির গঠন করা হয়, ফারুক ভূইয়া আহবায়ক ও শাজাহান মেম্বার সদস্য সচিব নির্বাচিত হন।
সভা শেষে উপস্থিত অতিথি ও দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.