শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: নদীভাঙন রোধে তীর সংরক্ষণ ও খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে মাদকের ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় দেবীগঞ্জে কমিটি গঠন কে এই মোমেন শিকদার ও সোহেল গংদের,কোথায় তাদের খুটির জোর পুরান টিপরদী মোড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন পৌর বিএনপি নেতা মিঠু টিপরদী চৈতী বাসস্ট্যান্ডে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে উষ্ণ অভ্যর্থনা জামালপুরে ৩ দিনের আমরণ অনশনের পর ৪৪ জনের নিয়োগ বাদ ৭ জন বোদায় নিম্নমানের ইটের কাজ ঠেকাতে গিয়ে হুমকির মুখে প্রকৌশলী ও জনতা, মামলাসহ গ্রেপ্তার ১ জামালপুর ও শেরপুর থেকে চোরাই ১১ মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার পঞ্চগড়ে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলাম, দায়িত্বশীলতায় সর্বমহলে প্রশংসিত

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: নদীভাঙন রোধে তীর সংরক্ষণ ও খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি

মো:শাকিল আহমেদ

পঞ্চগড় | ২ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ভাঙন ঠেকাতে নদীর তীর সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ ও জলাধার সংরক্ষণে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার বন্দরমনি ও বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর ডান তীরে ১ হাজার ১৫০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ)’-এর আওতায় এ তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় তিন কোটি টাকা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী ও খাল দেশের পানি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের দুর্ভোগ কমাতে তীর রক্ষা এবং প্রয়োজনীয় স্থানে বাঁধ নির্মাণের পাশাপাশি খাল খননের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকারও দেশের পানিসম্পদ রক্ষা এবং ভবিষ্যতে পানির সংকট মোকাবিলায় খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে। নদীর পাড়ের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, নদীভাঙনের কারণে অনেক মানুষ বসতভিটা ও কৃষিজমি হারানোর ঝুঁকিতে থাকেন। তাই নদীর তীর সংরক্ষণের মাধ্যমে ভাঙনপ্রবণ এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ফলে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বোয়ালমারী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য বারূনী স্নানঘাট নির্মাণের বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ঘাটটি নির্মাণ করা হলে সনাতন ধর্মাবলম্বীরা সেখানে নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান ও পূণ্যস্নান করতে পারবেন।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, করতোয়া নদীর ডান তীরের নির্দিষ্ট অংশে ১ হাজার ১৫০ মিটারজুড়ে প্রতিরক্ষা কাজটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে নদীভাঙনের ঝুঁকি কমানোর পাশাপাশি স্থানীয় মানুষের বসতভিটা, কৃষিজমি ও বিভিন্ন স্থাপনা সুরক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel