রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, দুই স্টাফ গ্রেপ্তার বোদা উপজেলায় ক্রীড়ার সোনালী অতীত ফেরাতে মাঠে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সোনারগাঁয়ে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান লাইসেন্স না থাকায় সোনারগাঁয়ে তিন হোটেল-রেস্তোরাঁকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আবৃত্তি সংঘের আয়োজনে ‘শরৎ আবৃত্তি সন্ধ্যা সোনারগাঁয়ে ডেঙ্গু মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান মোগরাপাড়া চৌরাস্তায় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা সোনারগাঁয়ে মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য আল কুরআন দিলেন ইউএনও ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাশেদুল ইসলাম

সোনারগাঁয়ে কোম্পানির গাড়িতে মাদক বহনের অভিযোগ, দুই স্টাফ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে সিএমইসি (CMEC) কোম্পানির গাড়িতে করে মাদক বহনের অভিযোগে প্রতিষ্ঠানটির দুই স্টাফকে মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএমইসি কোম্পানির ওই দুই স্টাফকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে চীনা প্রকৌশলী ফ্রাংকের ছত্রছায়ায় ওই দুই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে সিএমইসি কোম্পানি কিংবা সংশ্লিষ্ট চীনা প্রকৌশলী ফ্রাংকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel