সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ, মুছা হুজুরের যাবজ্জীবন মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি পঞ্চগড়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের দোয়া ও সমর্থন প্রার্থনা পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর ও এটিএম বুথ এর শুভ উদ্বোধন বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর

দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ, মুছা হুজুরের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের দেওয়ানগঞ্জে মসজিদে আরবি পড়তে যাওয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় মুছা মিয়া ওরফে মুছা হুজুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া (২৭) গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার হরিচণ্ডী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়া এলাকার একটি গ্রাম্য জামে মসজিদে ইমামতি করতেন এবং শিশুদের আরবি পড়াতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ নভেম্বর মণ্ডলপাড়া এলাকার ওই মসজিদে ঘটনাটি ঘটে। সে সময় ভুক্তভোগী শিশুটির বয়স ছিল ১৫ বছর। সে মসজিদে আরবি পড়তে যেত।

এজাহারে অভিযোগ করা হয়, অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগীকে মসজিদে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করাতেন মুছা মিয়া। এ সুযোগে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে একইভাবে ১ ও ২ ডিসেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

একপর্যায়ে শিশুটির মা বিষয়টি জানতে পারেন। পরে ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায়ে বাদীপক্ষও সন্তোষ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel