সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন এইচএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজের বরাবরের মতো সাফল্য: শিক্ষার্থীদের উল্লাস জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন

জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ
০১ নভেম্বর ২০২৬ খ্রি. জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক, সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম।

এ সময় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, যুবসমাজ একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের সামগ্রিক উন্নয়নে যুবকদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তিনি যুগোপযোগী ও কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে ইতিবাচক চিন্তা, দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel