মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযথভাবে পালনের লক্ষ্যে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক, মাহবুব আহমেদ, হাসানুজ্জামান উজ্জ্বল, আখতারুজ্জামান জুয়েল,খালেকুজ্জামান বাবু, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার এবং পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়াসহ জেলা বিএনপি, জেলা মহিলা দল কোতোয়ালি মহিলা দল পৌর মহিলা দল, কোতোয়ালি বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় বক্তারা আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন। এ সময় আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সভা শেষে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মুকুর চৌধুরীর অসুস্থ মায়ের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ।