বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত যে পাহাড় দেখা যায় দূর থেকে, বদলে দেয় পঞ্চগড়ের মানুষের সকাল পঞ্চগড়ে তরুণী ধর্ষণ করে হত্যা দায়ে একজনকে মৃত্যুদণ্ড দেবীগঞ্জে দ্বৈত দায়িত্বে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তদারকি নিয়ে প্রশ্ন এইচএসসি পরীক্ষায় দিনাজপুর হলি ল্যান্ড কলেজের বরাবরের মতো সাফল্য: শিক্ষার্থীদের উল্লাস জাতীয় যুব দিবস ২০২৬” উদযাপন “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ দিনাজপুর পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে ১১৬৭ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক পঞ্চগড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন সোনারগাঁয়ে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে ইউ-টার্ন যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা

দেবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

মোঃশাকিল আহমেদ পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রাজিত সাহা।

সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সংহতি সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত অতিথিরা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হক, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু, দেবীগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাখাওয়াত হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

এছাড়াও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল ইমরান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল আলম এবং দেবীগঞ্জ পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু।

সভায় বীর মুক্তিযোদ্ধারা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক পটভূমি তুলে ধরে বলেন, জাতীয় জীবনে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য সুসংহত রাখতে এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, বরং দেশের ইতিহাস, জাতীয় ঐক্য ও রাজনৈতিক চেতনার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ দিন। তাই দিবসটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা দিবসটি উদযাপনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। আলোচনা ও মতামত গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel