শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদায় তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলম দিনাজপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে শিক্ষার্থীর পাউরুটিতে ধারালো ব্লেড, স্কুল ফিডিংয়ের খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দিনাজপুরে ৮০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র সংঘর্ষ ছুরির আঘাতে বাবার নিহত বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার গাড়ি রাস্তার গাছ ভেঙে দোকানে ঢুকে পড়ে বোদায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ দুই মোটরসাইকেল পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ​পঞ্চগড়ের মাটিতে কমছে উর্বরতা, ডলোচুন ব্যবহারে মিলছে বাম্পার ফলন: রক্ষা পাচ্ছে কৃষকের সার ও অর্থের অপচয়

ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

নিচে উৎসুক মানুষের ভিড়, আর প্রায় ৩০ ফুট ওপরে নারকেলগাছের মগডালে এক যুবকের অবস্থান। সময় গড়াচ্ছে, বাড়ছে কৌতূহল। তাঁকে নামাতে ঘটনাস্থলে হাজির পুলিশ ও ফায়ার সার্ভিস। কিন্তু কোনো আশ্বাসেই কাজ হচ্ছে না। যুবকের একটাই ভয়—নিচে নামলেই পুলিশ ধরে নিয়ে যাবে! এভাবেই ডাব চুরি করতে গাছে উঠে নিজের অজান্তেই সাড়ে তিন ঘণ্টার এক অদ্ভুত ‘বন্দিজীবনে’ আটকে পড়েন তিনি।

ঘটনাটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার। রাত ৯টার দিকে একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় লোকজন। তাঁদের ধারণা, ডাব চুরি করতেই গাছে উঠেছিলেন তিনি। কিন্তু লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাননি।

স্থানীয় লোকজন এগিয়ে গেলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান যুবক। একপর্যায়ে গাছের মাথায় বসেই অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে রাত ১০টার দিকে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নামানোর চেষ্টা শুরু করেন। নানা কৌশলে বোঝানো হয়, নিচে নেমে এলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পুলিশের ভয়ে কোনো আশ্বাসই যেন তাঁর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল না। ফলে দীর্ঘ চেষ্টা করেও তাঁকে নামানো সম্ভব হয়নি।

এদিকে সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল ঘটনাস্থলে মানুষের কৌতূহল। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে নিজের সিদ্ধান্তেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই অদ্ভুত পরিস্থিতির।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাঁকে নামানো যাচ্ছিল না। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি ডাব নিতে গাছে ওঠা, এরপর পুলিশের ভয়ে সাড়ে তিন ঘণ্টা মগডালে অবস্থান—ঘটনার এমন অদ্ভুত পরিণতি নিয়ে টিক্কাপট্টি এলাকায় চলছে আলোচনা।

জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’!

ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

নিচে উৎসুক মানুষের ভিড়, আর প্রায় ৩০ ফুট ওপরে নারকেলগাছের মগডালে এক যুবকের অবস্থান। সময় গড়াচ্ছে, বাড়ছে কৌতূহল। তাঁকে নামাতে ঘটনাস্থলে হাজির পুলিশ ও ফায়ার সার্ভিস। কিন্তু কোনো আশ্বাসেই কাজ হচ্ছে না। যুবকের একটাই ভয়—নিচে নামলেই পুলিশ ধরে নিয়ে যাবে! এভাবেই ডাব নিতে গাছে উঠে নিজের অজান্তেই সাড়ে তিন ঘণ্টার এক অদ্ভুত ‘বন্দিজীবনে’ আটকে পড়েন তিনি।

ঘটনাটি বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার। রাত ৯টার দিকে একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় লোকজন। তাঁদের ধারণা, ডাব চুরি করতেই গাছে উঠেছিলেন তিনি। কিন্তু লোকজনের উপস্থিতি টের পেয়ে আর নিচে নামার সাহস পাননি।

স্থানীয় লোকজন এগিয়ে গেলে গাছ থেকে নামতে অস্বীকৃতি জানান যুবক। একপর্যায়ে গাছের মাথায় বসেই অবস্থান নেন। পরিস্থিতি সামাল দিতে রাত ১০টার দিকে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নামানোর চেষ্টা শুরু করেন। নানা কৌশলে বোঝানো হয়, নিচে নেমে এলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পুলিশের ভয়ে কোনো আশ্বাসই যেন তাঁর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল না। ফলে দীর্ঘ চেষ্টা করেও তাঁকে নামানো সম্ভব হয়নি।

এদিকে সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল ঘটনাস্থলে মানুষের কৌতূহল। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে নিজের সিদ্ধান্তেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই অদ্ভুত পরিস্থিতির।

জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাঁকে নামানো যাচ্ছিল না। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

একটি ডাব নিতে গাছে ওঠা, এরপর পুলিশের ভয়ে সাড়ে তিন ঘণ্টা মগডালে অবস্থান—ঘটনার এমন অদ্ভুত পরিণতি নিয়ে টিক্কাপট্টি এলাকায় চলছে আলোচনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel