শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদায় তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলম দিনাজপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে শিক্ষার্থীর পাউরুটিতে ধারালো ব্লেড, স্কুল ফিডিংয়ের খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দিনাজপুরে ৮০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র সংঘর্ষ ছুরির আঘাতে বাবার নিহত বোদায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেইনার গাড়ি রাস্তার গাছ ভেঙে দোকানে ঢুকে পড়ে বোদায় পুলিশের অভিযানে ৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, জব্দ দুই মোটরসাইকেল পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ​পঞ্চগড়ের মাটিতে কমছে উর্বরতা, ডলোচুন ব্যবহারে মিলছে বাম্পার ফলন: রক্ষা পাচ্ছে কৃষকের সার ও অর্থের অপচয়

বোদায় তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা উপজেলার দলুয়া বলরামপুর এলাকায় খাদেমুল বিটিআর তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে মিলের একটি মেশিনের বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এলাকাবাসী।
আগুন লাগার পরপরই মিলের শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে বোদা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ইন্সপেক্টর রায়হান ইসলামের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানান, মেশিনের বৈদ্যুতিক সমস্যার কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা ধারণা করছেন। তবে ফায়ার সার্ভিস ও শ্রমিকদের দ্রুত তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel