বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার দিনাজপুর মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ আহসান হাবিব দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল বসতঘরের শয়ন কক্ষ ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চগড়ে রাতের আঁধারে তিন ভাইয়ের প্রায় ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: চোখের চিকিৎসায় মানুষের আস্থার ঠিকানা বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,অনুষ্ঠিত আলোচনা সভা সংসদ সদস্য নওশাদ জমিরের প্রচেষ্টায় আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ

দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল বসতঘরের শয়ন কক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘরের শয়ন কক্ষ কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার প্রধানপাড়ায় মো. আবুল কালামের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘরের একটি শয়ন কক্ষে। এতে ঘরটির ওই অংশের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel