মোঃশাকিল আহমেদ পঞ্চগড়,
পঞ্চগড় সদর উপজেলার ৯ নং মাগুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমলাহার এলাকায় রাতের আঁধারে তিন ভাইয়ের বাগানের প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্ত গাছের মালিক শ্রী সুভাষ চন্দ্র রায়, সুশীল চন্দ্র রায় ও বিপ্লব চন্দ্র রায়। তাঁদের অভিযোগ, ১০ নভেম্বর ২০২৬ দিবাগত রাতে কে বা কারা তাঁদের বাগানে থাকা প্রায় ১৫০টি গাছ কেটে ফেলে।
কেটে ফেলা গাছের মধ্যে রয়েছে সুপারি, ইউক্যালিপটাস, দেবদারু ও কাঠবাদামসহ বিভিন্ন প্রজাতির গাছ।
হঠাৎ করে বাগানের এতগুলো গাছ কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।