পঞ্চগড় প্রতিনিধি মোঃশাকিল আহমেদ,
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবির লায়ন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, পঞ্চগড় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগমসহ উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোদা উপজেলা সমবায় কর্মকর্তা এ.এফ.এম. জাকির হোসেন।
সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ, বোদা, পঞ্চগড়ের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।