মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, জাহাজ ব্যবসায়ী (চট্রগ্রাম) ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আহসান হাবিব। বুধবার (১১ নভেম্বর) ২০২৬ তিনি বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, পাঠাগার ও সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে মোঃ আহসান হাবিব বলেন, “একটি জাতির প্রকৃত উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি হলো সুশিক্ষা। আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং আধুনিক প্রযুক্তিজ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে।”
তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফলের প্রশংসা করে আরও বলেন, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের যেকোনো প্রয়োজনে এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে আমার ব্যক্তিগত সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।” যদি কোন শিক্ষার্থী ভাল ফলাফল বা জিপি এ- ৫ অর্জন করে সেই শিক্ষার্থীর জন্য আমার পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে।
তিনি বলেন,আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ও আমার অসুস্থ স্ত্রীর জন্য রোগমুক্তি কামনায় দোয় করবেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মোত্তালেব, শিক্ষক মোঃ সাইদুর রহমান,শামসুল আলম, মোঃ সাইফুল ইসলাম,মোঃ মহিউদ্দিন,তাবাসসুম মুসতারী, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ