বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার দিনাজপুর মোহনপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন বিশিষ্ট শিল্পপতি মোঃ আহসান হাবিব দেবীগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল বসতঘরের শয়ন কক্ষ ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য পঞ্চগড়ে রাতের আঁধারে তিন ভাইয়ের প্রায় ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা পঞ্চগড়ে রাবেয়া চক্ষু হাসপাতাল: চোখের চিকিৎসায় মানুষের আস্থার ঠিকানা বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,অনুষ্ঠিত আলোচনা সভা সংসদ সদস্য নওশাদ জমিরের প্রচেষ্টায় আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ

দিনাজপুর ৪২ বিজিবি’র ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

মোঃ জাহিদ হোসেন , বিশেষ প্রতিবেদক, দিনাজপুর।।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিয়মিত অভিযান ও জোরদার গোয়েন্দা নজরদারির মাধ্যমে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৯ নভেম্বর ২০২৬ রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া এবং গোবিন্দপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপের সিজার মূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা।

উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,“সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা কেবল নিয়মিত টহলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং গোয়েন্দা তথ্যনির্ভর পরিকল্পিত অভিযানও অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধীদের প্রতিটি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel