শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
একজন মানবিক ও সাদা মনের মানুষ মোঃ মাসুদুর রহমান মাসুদ দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন মোঃ জাহিদ হোসেন পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ঘোড়াঘাটে বসতঘরে পাথরবোঝাই ট্রাকের তাণ্ডব ঘটনাস্থলে শিশুর মর্মান্তিক মৃত্যু দিনাজপুর জেলা প্রশাসক কে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর কাঞ্চনে কেউ নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করবো- মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় একদিনে ৩ বিরোধের নিষ্পত্তি ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন মোঃ জাহিদ হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

দিনাজপুর প্রতিনিধি
চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি ও কর্মপরিবেশের উন্নয়নসহ ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের নেতাকর্মীরা।

শুক্রবার (সকাল ১১টায়) দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মক্ষেত্রে চাকরির অনিশ্চয়তা, ন্যায্য মজুরি না পাওয়া এবং নানা ধরনের কর্মপরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সমাধানে তারা ৮ দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—চাকরির নিশ্চয়তা ও নিয়োগপত্র প্রদান, বিনা কারণে চাকরিচ্যুতি বন্ধ, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, যাতায়াত ভাতা প্রদান, নির্দিষ্ট কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি নিশ্চিত করা, উৎসব বোনাস ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং চাকরিজীবন শেষে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

মানববন্ধন থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি এসব দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের দিনাজপুর জেলা শাখার সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য, সিনিয়র সহ-সভাপতি শাহ আলম রানা, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলমগীর হোসেন, দিনাজপুর জেলা ফারিয়া সভাপতি রেজওয়ানুল হক রেজওয়ান ও আহসান হাবিব শাওন।

বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে ৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel