মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধিঃ
১২ নভেম্বর ২০২৬ খ্রি. দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম, অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক, জেলা পরিষদ, দিনাজপুর এবং জনাব খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), দিনাজপুর।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার অভ্যাস গড়ে তোলার বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীকে পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, শিক্ষকদের সম্মান করতে হবে এবং তাঁদের নির্দেশনা অনুসরণ করে চলতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চা করতে হবে। এসব ইতিবাচক অভ্যাস শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি তাদের অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে অনুপ্রাণিত করবে।