শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ঘোড়াঘাটে বসতঘরে পাথরবোঝাই ট্রাকের তাণ্ডব ঘটনাস্থলে শিশুর মর্মান্তিক মৃত্যু দিনাজপুর জেলা প্রশাসক কে আশা’র দুইশত পিস কম্বল হস্তান্তর কাঞ্চনে কেউ নাশকতা করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করবো- মেয়র প্রার্থী সানাউল্লাহ মান্নান সানি পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় একদিনে ৩ বিরোধের নিষ্পত্তি ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গোষ্ঠ পূজা ও মেলা পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে পৌর বিএনপি বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ

ঘোড়াঘাটে বসতঘরে পাথরবোঝাই ট্রাকের তাণ্ডব ঘটনাস্থলে শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

একটি ঘর, একটি পরিবার, আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেড়ে ওঠার কথা ছিল ছোট্ট শিশুটির। কিন্তু সেই স্বপ্ন মুহূর্তেই থেমে গেল পাথরবোঝাই একটি ভারী ট্রাকের ধাক্কায়। দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে পড়লে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র তিন মাস বয়সী এক শিশু। আকস্মিক এ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। একই সঙ্গে জনবসতিপূর্ণ এলাকায় ভারী যানবাহনের চলাচল ও সড়ক নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

দিনাজপুরের ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাক বসত ঘরে ঢুকে পড়ে। বসতঘরটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা মাত্র তিন মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়া হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বু্ধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৯১৮০ ঢাকা উত্তরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মোঃ মোহন (২২)-এর বাড়িতে ঢুকে পড়ে। এতে বাড়ির একটি ঘর দুমড়ে-মুচড়ে যায়। ওই ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।পরে শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নিয়েছে। চালক তপু কুমার ঘোষ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।

ঘটনার পর এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভ। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে শিশুটির মুখে হাসি দেখার কথা ছিল পরিবারের, সেই শিশুর নিথর দেহ ঘিরে স্বজনদের কান্না যেন এক নির্মম বাস্তবতার সাক্ষী হয়ে দাঁড়ায়।

বিশেষ করে বসতবাড়ি ও জনবহুল এলাকার পাশ দিয়ে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণ, সতর্কতামূলক ব্যবস্থা এবং চালকদের দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে নজরদারির ঘাটতি থাকলে সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নিলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে। তাঁদের দাবি, শুধু দুর্ঘটনার পর তদন্তbho নয়, দুর্ঘটনা প্রতিরোধে আগাম ব্যবস্থা নিতে হবে।

তিন মাসের শিশুর এই মর্মান্তিক মৃত্যু আবারও মনে করিয়ে দিল, সড়ক নিরাপত্তার ব্যর্থতার মূল্য কখনো কখনো দিতে হয় নিরপরাধ মানুষকে, এমনকি পৃথিবীর আলো ঠিকমতো দেখার সুযোগ না পাওয়া একটি শিশুকেও। এখন প্রশ্ন—এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, নাকি ঘটনাটি সময়ের সঙ্গে আরেকটি বিস্মৃত দুর্ঘটনায় পরিণত হবে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, এখন পর্যন্ত নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। চালক এবং ট্রাক পুলিশ হেফাজতে আছে পরবর্তীতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন বলেন ঘোড়াঘাটে পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে তিন মাসের শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তদন্তের আহ্বান জানানো হবে। ট্রাকটির চালকের বৈধ লাইসেন্স, গাড়ির কাগজপত্র, অতিরিক্ত মালামাল বহন এবং বেপরোয়া গতির বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি। জনবসতিপূর্ণ এলাকায় ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কারও দায়িত্বে অবহেলা বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।

দিনাজপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আসাদুজ্জামান বলেন:“সড়কে চলাচলকারী ভারী যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাথরবোঝাই ট্রাকটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে প্রবেশ করেছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। ট্রাকটির অতিরিক্ত গতি, অতিরিক্ত ওজন, চালকের অসতর্কতা কিংবা সড়কের কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়কে দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সতর্কতামূলক সাইনবোর্ড, গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে। তবে যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্স ও অতিরিক্ত পণ্য পরিবহনের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন। সড়ক নিরাপত্তায় সব দপ্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel