মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের দুই শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন ২ শিক্ষার্থীর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

নিজস্ব প্রতিবেদক,,

২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সাফল্যের স্বাক্ষর রেখেছে উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুল। বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী নাফিজা জামান ও ওয়ারিসা হোসেন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের বৃত্তি পরীক্ষায় উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুল থেকে মোট চারজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার মানোন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.