মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২২ Time View

ডেস্ক রিপোর্ট:

হোমনা উপজেলার ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হোমনা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী বেগম।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়।
সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন-অর-রশিদ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা শেফালী বেগমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.