মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সোনারগাঁ থানায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চাঞ্চল্যকর অটোরিকশা চালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়া (৪৫)-কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহিন মিয়া উপজেলার দড়িকান্দি এলাকার বাসিন্দা। তার পিতার নাম নসর আলম এবং মাতার নাম রহিমা বেগম।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষ এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শিকদার হারুন অর রশিদ।
পুলিশ জানায়, চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.