মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

পূজা কমিটির সভাপতির শোকসভা শেষ না হতেই নতুন কমিটি ঘোষণা-সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্রী লোকনাথ দত্তের শোকসভা শেষ হওয়ার আগেই নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে গত ১০ জুলাই ২০২৬ তারিখে এক পত্রের মাধ্যমে সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে শ্রী বিপন চন্দ্র শীলকে দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের অভিযোগ, প্রয়াত সভাপতি শ্রী শ্রী লোকনাথ দত্তের প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন এবং শোকপর্ব শেষ হওয়ার আগেই নতুন দায়িত্ব ঘোষণা করায় অনেকের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত লেগেছে। তাঁদের দাবি, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয় নেতৃবৃন্দ, মন্দির কমিটি ও সনাতন সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।
এ বিষয়ে সোনারগাঁর সনাতন সমাজের বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে জেলা কমিটির কাছে ব্যাখ্যা ও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.