হাবিবুর রহমান হাবিব মাষ্টার,,
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হামসাদি এলাকায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রায় ১৩০০ এক হাজার ৩ শত ফুট সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই)আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজহারুল ইসলাম মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আসিফ আল জিনাত,এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,পৌর বিএনপি সভাপতি শাজাহান মেম্বার, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন,,যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান,সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন,পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু,বিএনপি নেতা মাসুম রানা,নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম সজীব
সহ অনুষ্ঠানে বৈদ্যের বাজার ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উত্তর পাড়া সমাজবাসীর পরিকল্পনা ও উদ্যোগে এ সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।
এ উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও যুবদল নেতা মোঃ মাহফুজ খান,স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনকল্যাণমূলক উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ সড়ক নির্মাণ এলাকার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।