মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুভকামনা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২২ Time View

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে আজ বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষে সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংবাদিক মো. শাহজালাল মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “এইচএসসি পরীক্ষা শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের ভিত্তি অনেকাংশেই এ পরীক্ষার ফলাফলের ওপর নির্ভরশীল। তাই আত্মবিশ্বাস, সততা ও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “জীবনে সফল হতে হলে বড় স্বপ্ন দেখতে হবে, সময়ের যথাযথ ব্যবহার করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করবে।”

তিনি সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর কাছে তাদের সর্বাঙ্গীণ সফলতার জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.