বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ Time View

নিজস্ব প্রতিবেদক।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা ও আক্রমণের প্রতিবাদে সোনারগাঁয়ের মেঘনা শিল্পনগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুসলিম জনতা।

উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীতে শুক্রবার (২০ অক্টোবর) জুম্মার নামাজের পর স্থানীয় মেঘনা নিউটাউন জামে মসজিদের সামনের সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে বিক্ষোভকারীরা। উক্ত
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনার মাসুদুর রহমান মাসুম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্রথমত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এবং দখলদার ইসরায়েল তাদের দখল করা জায়গা ফিরিয়ে দিতে হবে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্বদেশে ফেরার অধিকার দিতে হবে।
তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদী আমেরিকার সমর্থনের কারণেই ইসরায়েল এতটা নৃশংস হতে পারছে। মার্কিন সাম্রাজ্যবাদ তার স্বার্থের জন্য দেশে দেশে সহিংসতা ও গণহত্যা ঘটিয়েছে। আমাদের এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হবে। সমাবেশে শেষে দোয়া মুনাজাত করেছেন নিউটাউন মসজিদের খতিব মুফতি মাওলানা আবুল কাশেম,এছাড়াও আরো পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উপস্থিত ছিলেন হাজার হাজার নেতৃবৃন্দ, এবং সাধারণ মুসল্লিগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.