বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সভাপতি প্রত্যাশী মহিউদ্দিন দেওয়ানের মনোনয়ন পত্র জমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩০ Time View

রবিন মিয়া, সোনারগাঁও নারায়ণগঞ্জ।

নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ৮৫ দূর্গাপ্রসাদ ইসলামিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান মনোনয়ন পত্র দাখিল করেছেন।

গতকাল সোমবার বেলা ১১ টায় উক্ত বিদ্যালয়ের প্রথান শিক্ষক শিউলি আক্তারের নিকট সভাপতি প্রত্যাশী মনোনয়ন পত্র জমা দিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান ও তার সর্মথকরা।

উক্ত মনোনয়ন পত্র জমার সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সোনারগাঁও শাখার সভাপতি মোস্তফা কামাল, শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি নাসির উদ্দীন প্রধান, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন দেওয়ান,বিএনপির নেতা চান মিয়া ফকি, দুর্গাপ্রসাদ গ্রামের যুবক নেতা আমিরুল সরকার,আওয়ামী লীগের নেতা এম এ,সালাম ভূইয়া, রিয়াজুল ইসলাম,নিরব আহম্মেদ ফরিদ, মোক্তার হোসেন, হৃদয় আহমেদ, বিন্দু রাসেল, হারুনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোনয়ন পত্র জমা শেষে সভাপতি প্রত্যাশী মহিউদ্দিন দেওয়ানের বক্তব্যে বলেন,আমি সভাপতি প্রত্যাশা করছি। আপনাদের সমর্থনে আমাকে সভাপতি করলে আমি দরিদ্র, বঞ্চিত শিশুদের নিজ অর্থায়নে পড়ালেখার সুযোগ করে দিবো। এবং সর্বদা উক্ত বিদ্যালয়ের উন্নয়ন কাজে নিজেকে নিয়জিত রাখবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.