শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
১০ মাসেও বই মেলেনি,অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা গ্রেপ্তার পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত, আহত ২ ফারাক্কা চুক্তি নবায়নে জিয়ার নীতি অনুসরণের কথা জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেবীগঞ্জে শিক্ষক সমাবেশ, এমপিওভুক্তির দাবি

সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সোনারগাঁও পৌরসভার মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভার প্রশাসক আসিফ আল জিনাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা-পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, পৌর সহকারী প্রকৌশলী তানভীর আহমেদসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং নাগরিক সেবার মান আরও উন্নত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
বক্তারা বলেন, দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel