রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
কোরআন-হাদিসের আলোকে মানুষকে হেদায়েতের আহ্বান প্রতিমন্ত্রীর সোনারগাঁয়ে হাডুডু খেলার ফাইনাল অনুষ্ঠিত, ২নং ওয়ার্ড বিজয়ী সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত ১০ মাসেও বই মেলেনি,অবশেষে তদন্তে উপজেলা প্রশাসন স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া পঞ্চগড়ের মাড়েয়ায় ব্যাপক সিম চাষ, লাভের আশায় কৃষক সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা আলামিন হত্যা মামলায় পঞ্চগড়ে নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তা গ্রেপ্তার পঞ্চগড়ে ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বোদায় বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

সোনারগাঁয়ে তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View

নিজস্ব প্রতিবেদক,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আহাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. রাকিবুল হাসান।

সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষার ফলাফল ভালো করা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রসার এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও সহযোগিতা বিদ্যালয়ের উন্নয়নকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আগ্রহী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারস্পরিক আলোচনা এবং গঠনমূলক পরামর্শের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel