শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্‌যাপিত পঞ্চগড়ের আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা, সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পঞ্চগড়ের বোদা ভূমি অফিসে ঘুষ লেনদেনের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা পঞ্চগড়ে নিরাপদ সড়ক দিবস পালিত, আইন মানার আহ্বান বক্তাদের জীবন বড় অদ্ভুত এক হিসাবের খেলা-সুমন পঞ্চগড়ের বোদায় তারবিয়াতুল উম্মাহ ফাউন্ডেশনের হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্‌যাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

 

মোছাঃ তহমিনা বেগম বিউটি , দিনাজপুর প্রতিনিধি:
“স্বীকৃতি থেকে কার্যকর উদ্যোগ” (From Recognition to Action) এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক কেয়ারারস দিবস (প্রতিবন্ধী ব্যক্তির কেয়ারার বা পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) ২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন্ ডেভলপমেন্ট (সিডিডি)-এর উদ্যোগে এবং কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটোল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রঙিন বেলুন উড়িয়ে র‍্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিচর্যাকারী (কেয়ারারস) এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর কেয়ারারস অ্যাসোসিয়েশনের (ডিসিএ) সদর সভাপতি তাপসী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় টিকিয়ে রাখতে কেয়ারার বা পরিচর্যাকারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মানবিক দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাদের এই অক্লান্ত শ্রম ও ত্যাগের বিষয়টি অনেক সময়ই আড়ালে থেকে যায়। কেয়ারারদের কাজের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান, তাদের মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর আইনি ও রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে সিডিডি ও সহযোগী সংস্থার কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কেয়ারার উপস্থিত ছিলেন।কেয়ারারসদিবস রসদিব

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel