রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ লটারীতে একাধিকবার নাম উঠলেও চাকরী পেলেন না ফাতেমা বেগম কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে পঞ্চগড়ে চালু হলো-প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার

চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

আবু

সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে অবৈধভাবে চাকরিচ্যুত করা এবং বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন হাসপাতালের মেডিকেল প্রমোশন অফিসার সৈয়দ আরিফ মাহমুদ।

অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১২৪ক ধারা অনুযায়ী আপস-মীমাংসার উদ্যোগ নিয়েছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের জামালপুর কার্যালয়।

অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মিজানুর রহমান স্বাক্ষরিত ২৮ অক্টোবর ২০২৬ তারিখের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযোগকারী সৈয়দ আরিফ মাহমুদ তাঁকে বেআইনিভাবে চাকরিচ্যুত করার অভিযোগ তুলে বকেয়া বেতন পরিশোধ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।

এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর ২০২৬, রোববার সকাল ১১টায় জামালপুর শহরের ময়মনসিংহ রোডের ফুলবাড়িয়ায় বুলবুল ভবনের দ্বিতীয় তলায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়ে আপস-মীমাংসা সভা আহ্বান করা হয়েছে।

নোটিশে হাসপাতালের মালিক, পরিচালক বা ব্যবস্থাপককে অভিযোগকারীর ব্যক্তিগত নথিপত্রসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ড ও রেজিস্টার নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মনোনীত যোগ্যতম কোনো প্রতিনিধিকে সভায় উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel