শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে পঞ্চগড়ে চালু হলো-প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা সোনারগাঁয়ের মোগরাপাড়ায় বিএনপির একক চেয়ারম্যান পদে আতাউরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্‌যাপিত পঞ্চগড়ের আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা, সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান

পঞ্চগড়ে চালু হলো-প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০ Time View

মোঃ শাকিল আহমেদ পঞ্চগড়ঃ

দূরদূরান্ত থেকে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দিতে পঞ্চগড় জেলা শহরে চালু হয়েছে মানবিক উদ্যোগ ‘মেহমানখানা’। এখন থেকে প্রতি শুক্রবার দুপুরে বিনা মূল্যে খাবার পাবেন অসহায় ও দুস্থ মানুষ। অবসরপ্রাপ্ত শিক্ষকসহ বিভিন্ন পেশার ৫২ জন মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয়েছে এই কার্যক্রম।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের পৌর সুপার মার্কেটে আনুষ্ঠানিকভাবে ‘মেহমানখানা’ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

উদ্যোক্তারা জানান, প্রাথমিকভাবে ৫২ জনের অংশগ্রহণে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক অংশগ্রহণকারী বছরে একদিন করে কর্মসূচির দায়িত্ব পালন করবেন। এভাবে বছরের ৫২ সপ্তাহই ধারাবাহিকভাবে চলবে মেহমানখানার কার্যক্রম। ভবিষ্যতে আরও বিত্তবান ও মানবিক মানুষ যুক্ত হলে এই উদ্যোগের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।n

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র্য কল্যাণ সংস্থার মাধ্যমে পরিচালিত হবে ‘মেহমানখানা’। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এমন উদ্যোগ অন্যদেরও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করবে বলে আশা করছেন আয়োজকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তা।

মানবিক এই উদ্যোগের মাধ্যমে প্রতি শুক্রবার অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার পাশাপাশি সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চান উদ্যোক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel