রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ লটারীতে একাধিকবার নাম উঠলেও চাকরী পেলেন না ফাতেমা বেগম কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে পঞ্চগড়ে চালু হলো-প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকুকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও এলাকায় তার পিতা মৃত খন্দকার শুকুর মাহমুদের বাড়ি থেকে খন্দকার আবুল বাশার টুকু (৬০) গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

স্থানীয় সূত্রে পাওয়া অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, জমি দখল, অবৈধ বালু ভরাট, টেন্ডারবাজি ও সাধারণ মানুষের ওপর বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় রয়েছে তার বিরুদ্ধে একা দিক মামলা। অভিযোগ রয়েছে, নিজের প্রভাব ও অনুসারীদের ব্যবহার করে এলাকার নিরীহ দিনমজুর, স্কুলশিক্ষক ও ব্যবসায়ীদের হয়রানি করা হতো। এমনকি তাঁর দায়ের করা একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়ে স্থানীয় একটি মসজিদের ইমামও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে তাঁর কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্থানীয়রা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, খন্দকার আবুল বাশার টুকুর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel