রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন ক্যান্সার প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সবাই চাকরিচ্যুতি ও বকেয়া বেতন না দেওয়ায় জামালপুর ডায়াবেটিস হাসপাতালের বিরুদ্ধে শ্রম আইনে অভিযোগ লটারীতে একাধিকবার নাম উঠলেও চাকরী পেলেন না ফাতেমা বেগম কালীগঞ্জ হাটে ছয় মাসে অতিরিক্ত আদায় ৫ থেকে ৭ লাখ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৫ হাজার ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু গ্রেফতার কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে পঞ্চগড়ে চালু হলো-প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার

ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View

পঞ্চগড় প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা রাজাগাঁও টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীর জলকপাট খুলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। সেচ প্রকল্পগুলোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সরকার দেশব্যাপী খাল ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই তত্ত্বাবধান করছেন। কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে।
বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে।
পরে প্রতিমন্ত্রী টাঙ্গন ব্যারাজের তিনটি জলকপাট খুলে দেন। এ সময় স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে মৎস্য উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আগামীকাল নদীতে মাছ ধরারউৎসবে চলবে কয়েকদিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার বেলাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকার, রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধরী মহেবুলা আবুনুর রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, সহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।
বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে টাঙ্গন ব্যারেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel