রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
বোদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,অনুষ্ঠিত আলোচনা সভা সংসদ সদস্য নওশাদ জমিরের প্রচেষ্টায় আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি সোনারগাঁয়ে জাতীয় সমবায় দিবস পালিত, শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার পেল দত্তপাড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি বোদায় তুলার মিলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ডাব চুরি করতে গাছে উঠে পুলিশের ভয়ে নামলেন না যুবক, ব্যর্থ ফায়ার সার্ভিসও দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত, উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ও সারজিস আলম দিনাজপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে শিক্ষার্থীর পাউরুটিতে ধারালো ব্লেড, স্কুল ফিডিংয়ের খাবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দিনাজপুরে ৮০০ টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র সংঘর্ষ ছুরির আঘাতে বাবার নিহত

পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

মোঃশাকিল আহমেদ জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা অযথা বিলম্বের শিকার না হন, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ভূমি অফিসের কার্যক্রমে অনিয়ম, দীর্ঘসূত্রতা ও সেবাগ্রহীতাদের ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের অধীন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার, নামজারি কার্যক্রম এবং ভূমি উন্নয়ন কর আদায়ের প্রক্রিয়া ঘুরে দেখেন। পাশাপাশি ভূমিসেবার মান ও সেবাগ্রহীতাদের ভোগান্তির বিষয়টি সরেজমিনে যাচাই করেন।

সাধারণ মানুষ নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন কি না, তা জানতে প্রতিমন্ত্রী সরাসরি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, “দাপ্তরিক কাজে কোনো ধরনের দীর্ঘসূত্রতা, অনিয়ম ও হয়রানি বরদাস্ত করা হবে না।” একই সঙ্গে ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভূমিসেবাকে আরও দ্রুত, উন্নত ও জনবান্ধব করতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।

জনগণের ভোগান্তি কমানো এবং সরকারি সেবার মান নিশ্চিত করতে মাঠপর্যায়ে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এ সময় পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel