শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের দোয়া ও সমর্থন প্রার্থনা পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২ দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের আইসিইউ অ্যাম্বুলেন্স হস্তান্তর ও এটিএম বুথ এর শুভ উদ্বোধন বোদা-দেবীগঞ্জের ১৬ মন্দিরে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ হস্তান্তর ১০ হাজার স্বেচ্ছাসেবক পাহারায় থাকবে পঞ্চগড়ের প্রতিটি পূজা মণ্ডপ-পানিসম্পদ প্রতিমন্ত্রী দেবীগঞ্জে তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বাড়ানোর আহ্বান, ইউএনওর দিকনির্দেশনা পঞ্চগড়ে তথ্য চাওয়ার পরই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর, ফিরলেন শিক্ষকরা পানাম গাবতলীতে খেলার মাঠ দখলের চেষ্টার অভিযোগ, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ জামালপুরে ৫০০ টাকা বাজি ধরে জীবন্ত শালিক খাওয়ার অভিযোগ, অটোচালক আটক সোনারগাঁয়ে ৬ পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন

পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মোঃ শাকিল আহমেদ পঞ্চগড়,,

পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় শাহাদাত কালীমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি ভ্যানগাড়ি মাড়েয়া থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে বালু বোঝাই করে ছয় চাকার একটি ট্রাক মাড়েয়ার দিকে আসছিল। পথে শাহাদাত কালীমন্দিরের কাছে ট্রাক ও ভ্যানগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুলেখা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।

নিহত জুলেখা বেগম পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি মাড়েয়া বাজার শ্রমিক অফিসের সামনে আটক রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel