পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়-১ (সদর ও আটোয়ারী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের প্রচেষ্টায় পঞ্চগড়ের আটোয়ারী থানায় একটি নতুন পুলিশ পিকআপ গাড়ি সংযুক্ত করা হয়েছে।
নতুন এ গাড়ি সংযুক্ত হওয়ায় আটোয়ারী থানা পুলিশের যানবাহন সুবিধা বাড়বে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং পুলিশের নিয়মিত টহল কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, আটোয়ারী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের যানবাহন সুবিধা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আটোয়ারীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সুদৃষ্টি রাখার জন্য সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
আটোয়ারী থানায় নতুন পুলিশ পিকআপ সংযুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।