বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় একদিনে ৩ বিরোধের নিষ্পত্তি ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গোষ্ঠ পূজা ও মেলা পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে পৌর বিএনপি বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা গ্রেপ্তার ২ প্রতীক্ষার অবসান, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর শহরের কালিতলায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আতিক খান মিম মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন বিপিএমের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের ওসি মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, একটি খাকি কার্টন তল্লাশি করে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭০ প্যাকেট শোষক তুলা ও ১৮ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টাকালে আতিককে আটক করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel