মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা গ্রেপ্তার ২ প্রতীক্ষার অবসান, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজ বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত বোদায় দিনব্যাপী ‘শিক্ষা মেলা ২০২৬’ অনুষ্ঠিত পঞ্চগড়ের কৃষি উন্নয়নে ব্যারেজ নির্মাণের উদ্যোগ, সেচ সুবিধা পাবেন কয়েক উপজেলার কৃষক ভান্ডারিয়ায় বিডি ক্লিন ও পৌর প্রশাসনের উদ্যোগে খাল পরিস্কার অভিযান ৫৪ হাজার টাকার মামলা, ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপন বৈঠক, নাশকতার পরিকল্পনা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযানের সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দের কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে ঘোড়াঘাট পৌরসভার খেতাব মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছেন। তারা সরকারি ও বেসরকারি স্থাপনার ক্ষতিসাধন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার পুলিশের একটি দল রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড়ে পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড জব্দ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনায় উপজেলা ভাইস-চেয়ারম্যান ইফতেখার আহমেদ বাবু ও ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু সহ মোট ৩৫ জনের নাম-ঠিকানা উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ জহুরুল ইসলাম (৫০) ও মোঃ জুয়েল বাবু (৪০)। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি নাশকতার পরিকল্পনা হচ্ছে। সে খানে আমরা অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করি বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel