বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড়ে লিগ্যাল এইডের মধ্যস্থতায় একদিনে ৩ বিরোধের নিষ্পত্তি ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী গোষ্ঠ পূজা ও মেলা পরিচ্ছন্ন দেবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছে পৌর বিএনপি বিএম কলেজের নতুন অধ্যক্ষকে শুভেচ্ছা জানালেন বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে নাশকতা মামলা গ্রেপ্তার ২ প্রতীক্ষার অবসান, বড়পুকুরিয়া কয়লা খনিতে আবারও শুরু কয়লা বিক্রি পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে প্রাণ হারিয়েছেন ঘুমিয়ে থাকা এক হেলপার।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম সিয়াম। তার বাড়ি বরিশালের উজিরপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় একদল দুর্বৃত্ত। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভেতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel