সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিভাগের শুভ উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম দিনাজপুরে ৪২ বিজিবি’র অভিযানে ভারতীয় সীমান্তে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি সোনারগায়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ মামলা আসামি ১৬৭ জন দেবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে পৌর বিএনপির পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক স্বাস্থ্যসেবায় স্বস্তি বুড়াবুড়িতে স্বাস্থ্যসেবায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা একজন মানবিক ও সাদা মনের মানুষ মোঃ মাসুদুর রহমান মাসুদ দিনাজপুরে সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দিনাজপুরে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন মোঃ জাহিদ হোসেন

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৩৮ Time View

মোঃ শাকিল আহমেদ পঞ্চগড়,

পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শশী ইউনিয়নের চটিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার বগদুলঝুলা নুরপাড়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. বোরহান (১৭)।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। বড়শশী বিওপির হাবিলদার মো. মমিনুর রহমানের নেতৃত্বে একটি নিয়মিত টহল দল সীমান্তের মেইন পিলার ৭৭৬ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় অবস্থান নেয়।
অভিযানকালে সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে অভিনব কায়দায় লুকানো মাদক পাওয়া যায়। আটক ব্যক্তিরা তাদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে এবং সঙ্গে থাকা মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে এসব ট্যাপেন্টাডল ট্যাবলেট পাচারের চেষ্টা করছিলেন।

এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ছাড়াও একটি পুরাতন পালসার মোটরসাইকেল, একটি ভিভো অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল এবং দুটি গ্রামীণ সিম কার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।

এবিষয়ে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel