সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিভাগের শুভ উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম দিনাজপুরে ৪২ বিজিবি’র অভিযানে ভারতীয় সীমান্তে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি সোনারগায়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ মামলা আসামি ১৬৭ জন দেবীগঞ্জ পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে পৌর বিএনপির পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক স্বাস্থ্যসেবায় স্বস্তি বুড়াবুড়িতে স্বাস্থ্যসেবায় মানুষের দোরগোড়ায় চিকিৎসা একজন মানবিক ও সাদা মনের মানুষ মোঃ মাসুদুর রহমান মাসুদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক,

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩, মাদকসেবী ৫ ও ডাকাতির প্রস্তুতিকালে একজন আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তিন আসামি, পাঁচ মাদকসেবী এবং ডাকাতির প্রস্তুতিকালে একজনসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন—গোপালগঞ্জের সাকিব মোল্লা সুমন (২৬), চাঁপাইনবাবগঞ্জের শামীম (২৭), দিনাজপুরের স্বপন মিয়া (৩২), পঞ্চগড়ের নাঈম (১৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার সাজিদুল (২৫)। তাঁদের মধ্যে স্বপন মিয়া ও নাঈম সোনারগাঁয়ের পাঠাত্তা এলাকায় এবং সাজিদুল সাহাপুর এলাকায় বসবাস করতেন।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন—সোনারগাঁয়ের কাঁচপুর খাসপাড়া এলাকার রাজীব হাসান (৪১), সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার মো. সালাউদ্দিন সানি (৪০) এবং সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের পাকুন্ডা মধ্যপাড়া এলাকার মেহেদী হাসান (২৬)।

অন্যদিকে, ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোনারগাঁয়ের নুনেরটেক গুচ্ছগ্রাম এলাকার মো. মজিবর (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজীব হাসান কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। সালাউদ্দিন সানি সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ এলাকায় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থদাতা হিসেবে পরিচিত বলে পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে। মেহেদী হাসান জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলেও জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel