বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ছোট সাদিপুরে আতাউর রহমানের উঠান বৈঠক সোনারগাঁ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত সোনারগাঁয়ে ধর্ম ত্যাগে বাধ্য করে বিয়ের অভিযোগ, তালাকের পর হুমকি-হামলার আতঙ্কে পরিবার সোনারগাঁয়ে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী মিলন মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত ৫৫তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি বৈদ্যেরবাজারে গ্রাম আদালত সেবা বিষয়ে সচেতনতামূলক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত মারিখালী নদীর ব্রিজ সংলগ্ন ময়লার স্তূপ অপসারণে পরিচ্ছন্নতা অভিযান হাবিবপুর হাজী আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদ ঢালাই উদ্বোধন সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু; পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনার বানভাসিদের মাঝে সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৭৩ Time View

কাগজ কলম

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনায় বানভাসিদের মাঝে ঈদ উপহার বিতরণ করে সম্মিলিত সাংবাদিক সমাজ।নেত্রকোনা জেলার মদন থানাধীন নায়েকপুর ইউনিয়নের ১৮টি গ্রামের বন্যা কবলিত ৪০০টি পরিবারের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমাজের নন্দিত সাংবাদিক নেতা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল ইসলাম কচি, এম শিমুল খান, আমেনা ইসলাম, এনামুল হক কাজল, ইমাম হোসেন ইমন, শেখ এহছানুল হক খোকন প্রমুখ।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে মদন প্রেসক্লাব ও কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়াও নায়েকপুর ইউনিয়নের চারটি ছাত্র সংগঠন তাদের অত্যন্ত মেধা ও যোগ্যতা দিয়ে যে তালিকা করেন তাদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণে সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

এ বিষয়ে সম্মিলিত সাংবাদিক সমাজ এর আহবায়ক কচি বলেন, বাংলাদেশের এই দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সম্মিলিত সাংবাদিক সমাজ এর চেষ্টা মাত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Max Speed Ltd.