মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে চা বাগানের যন্ত্রপাতি লুটপাট, তত্ত্বাবধায়কের ঘরে তালা ও মারধরের অভিযোগ দিনাজপুরে পুর্ণভবা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক উদ্যোগ দেওয়ানগঞ্জে শিশু ধর্ষণ, মুছা হুজুরের যাবজ্জীবন মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী দিনাজপুরের দুই কৃতি সন্তানদের সম্বর্ধনা দিলো দিনাজপুর ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি পঞ্চগড়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের দোয়া ও সমর্থন প্রার্থনা পঞ্চগড়ে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২

জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

জামালপুরের বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার হওয়ার পর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বকশীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও সদস্যসচিব বায়েজীদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে ১ নম্বর ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ উদয়কে তাঁর পদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। অভিযানে ২১৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলসহ আমান উল্লাহ উদয় এবং আরও চারজনকে আটক করা হয়।

পরে রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

মাদকসহ ছাত্রদল নেতার গ্রেপ্তার এবং পরবর্তী সময়ে তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel