শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশক নিধন দিবস পালিত হয়েছে পঞ্চগড়ে চালু হলো-প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য বিনা মূল্যে খাবার স্তন ক্যান্সার সচেতনতায় দিনাজপুরে খুরশীদ জাহান হক হাসপাতালের গোলাপি সড়ক শোভাযাত্রা সোনারগাঁয়ের মোগরাপাড়ায় বিএনপির একক চেয়ারম্যান পদে আতাউরকে প্রার্থী হিসেবে ঘোষণা দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক দিনাজপুরে আন্তর্জাতিক কেয়ারারস দিবস ২০২৬ উদ্‌যাপিত পঞ্চগড়ের আকাশে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা, সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান

সোনারগাঁয়ের মোগরাপাড়ায় বিএনপির একক চেয়ারম্যান পদে আতাউরকে প্রার্থী হিসেবে ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৮ Time View

সোনারগাঁ নারায়ণগঞ্জ প্রতিনিধি,,

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমানের পক্ষে দলীয় সমর্থন ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুমা মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে এ সমর্থনের ঘোষণা দেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

সমর্থন ঘোষণার পর সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানের পক্ষে স্থানীয় জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় তাঁরা আতাউর রহমানের জন্য সবার দোয়া কামনা করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, আতাউর রহমান সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি স্থানীয় পর্যায়ে জনসমর্থন ও দোয়া কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel