মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর :
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত মনিটরিং পরিকল্পনা বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে আনসার-ভিডিপি’র জব ফেয়ার-প্রাণ-আরএফএল গ্রুপে প্রায় ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারি আটক দিনাজপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু বিভাগের শুভ উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম দিনাজপুরে ৪২ বিজিবি’র অভিযানে ভারতীয় সীমান্তে মাদকসহ চোরাচালানি পণ্য জব্দ দেবীগঞ্জে সংস্কারের অভাবে বেহাল খয়ের বাগান পুলিশ ফাঁড়ি সোনারগায়ে সন্ত্রাসবিরোধী আইনে ২ মামলা আসামি ১৬৭ জন

দিনাজপুরে আনসার-ভিডিপি’র জব ফেয়ার-প্রাণ-আরএফএল গ্রুপে প্রায় ৪৫২ জন তরুণের চাকরি নিশ্চিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি:
তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবিশ্বাস্য অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু করে দিনব্যাপী দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক বিশেষ ‘জব ফেয়ার’ (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জব ফেয়ারের মাধ্যমে রংপুর এবং রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য হতে ৪৫২ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’-এ ওয়েল্ডিং ০৬জি, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং , অটোমোটিভ মেকানিক্স, ড্রাইভার/ড্রাইভারস হেলপার, সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে। চাকুরী মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে উপরোক্ত বিষয়ের উপর সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছিলেন।
অনুষ্ঠিত আনসার-ভিডিপির জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান,পিভিএম,পিভিএমএস। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আমানুল বারী, প্রাণ আরএফএল- এর এইচআর প্রতিনিধি প্রমুখ।
অনুষ্ঠিত জব ফের অনুষ্ঠানে ৬৫৫ জন চাকুরী প্রত্যাশী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ৬৫৫ জনের মধ্য থেকে ৪৫২ জনকে চাকুরীর নিশ্চয়তা করা হচ্ছে।
চলতি বছরে পরপর দুটি পর্বে জব ফেয়ার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, ২০২৬ জানুয়ারি হতে অক্টোবর পর্যন্ত আনসার ও ভিডিপি’র দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে মোট ৩১৭ জন প্রশিক্ষণার্থীর ওয়ালটন, সিংগার,প্রাণআরএফএল ও যমুনা গ্রুপে চাকুরীর ব্যবস্হা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022 কাগজ কলম
Theme Customized By Shah Mohammad Robel